রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এই জানাজা সম্পন্ন হয়।

​বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণের জন্য মাঠ প্রাঙ্গণে সমবেত হতে থাকেন। জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন।

​উক্ত গায়েবানা জানাজায় ইমামতি করেন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা রবিউল ইসলাম। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

​জানাজায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুল মাঠ ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…