বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক আপোষহীন নেত্রী। তার ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্ব এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী, সমর্থক ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজ সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ইব্রাহিম হোসেন, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি সাইদুর রহমান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট ময়েজ, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, চাঁপাইনবাবগঞ্জ পৌর সাবেক কাউন্সিলর এনামুল, নিখিল, মইদুল ইসলাম, আহসান হাবী, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সদস্য, ইয়াসিন আরাফাত, জুয়েল আজিম, ছাত্রদলের সাবেক সভাপতি পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরোয়ার জাহান জাহানসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…