রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী জনসাধারণের মাঝে ৫৩ বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

৫৩ বিজিবি ব্যাটালিয়ন শীতবস্ত্র এর বিতরণ

মোঃ সোহেল রানা

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক। এ সময় তিনি বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং মাদক ও অস্ত্র পাচার রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।”

তিনি আরও বলেন, এই মানবিক সহায়তা সীমান্ত এলাকার মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে এবং বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক আরও দৃঢ় হবে।

এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান, অধিনায়ক, ৫৩ বিজিবি ব্যাটালিয়নসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন