রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকা থেকে আটক দুই ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে নিজ দেশে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ১৬ বিজিবি ব্যাটালিয়ন-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান।

ফেরত দেওয়া ভারতীয় নাগরিকরা হলেন ভারতের মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের বাসিন্দা দেবেন মোহলদারের ছেলে বাচ্চন মোহলদার এবং সন্তোষ মোহলদারের ছেলে রাজু মোহলদার। তারা দুজনই পেশায় জেলে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন সিরামের দাড়া বিলে বাংলাদেশ ও ভারতের জেলেরা নিজ নিজ জলসীমায় মাছ ধরছিলেন। এ সময় অসাবধানতাবশত বাচ্চন ও রাজু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে স্থানীয় বাংলাদেশি জেলেরা তাদের আটক করে।

পরবর্তীতে কেতাববাজার এলাকা থেকে ওই দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করে বিজিবি হেফাজতে নেয়। ঘটনার পর বুধবার বিকেল ৪টার দিকে বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকেল ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…