রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে বালাই নাশক ডিলারের কাছ থেকে অবৈধভাবে মজুদ১৭১ বস্তা সার জব্দ ও জরিমানা


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিসিআইসি ডিলার, বিএডিসি ডিলার,খুচরা সার ডিলার লাইসেন্স  অনুমতি ছাড়াই সরকারি সার বিক্রির অভিযোগে বালাইনাশক ডিলার নুরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ি বন্ধু বাজারে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানের সময় নির্বাহী অফিসার (ইউএনও) মো: গোলাম রব্বানী সরদার জানান, সরকারি বরাদ্দের সার,গোডাউনে ঘরে স্টক করে রেখেছেন ওই ডিলার। এবং সরকারি মূল্য থেকে ৩০০ টাকা দিয়ে দামে বিক্রি করে আসছিল, এবং মেমো চাইতে গেলে মেমো দিতে অস্বীকার করে এবং ক্রেতার কাছে বলে সার নিলে নেন না নিলে না নেন কিন্তু মেমো দিব না। এরকম তথ্য পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান করেন নাচোল উপজেলা প্রশাসন।


অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া। তিনি বলেন, অবৈধভাবে সার বেচাকেনায় জড়িত থাকায় সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২(৩) ধারা অনুযায়ী মেসার্স ওয়াদুদ ট্রেডার্স এর ডিলার কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ কৃত ১৭১ বস্তা সার কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে।


অভিযানের সময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ রায়হানুল ইসলাম, উদ্ভিদ আমিনুল ইসলাম, কসবা ইউনিয়ন ভুমি কর্মকর্তা এস মোহাম্মদ ও থানার এস আই মোঃ তারেকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ,ডিলারের কাছকে লাইন ধরে সার নিতে হয় কিন্তু সার পাওয়া যায় না। আমরা অনেকেই বিনা সারে ফসল চাষ করছি।


অনেকেই বলেন, যখন কৃষকরা সার সংকটে ভুগছেন, তখনই কিছু অসাধু ডিলার মুনাফার আশায় সার সরকারির মূল্য থেকে বেশি দামে বিক্রয় করছে।


এ বিষয়ে, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, সরকারি সার সরবরাহ ও বিতরণ কার্যক্রম নিয়মিতভাবে মনিটর করা হয়। প্রতিটি ইউনিয়নে ডিলারদের কার্যক্রম তদারকির জন্য কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া আছে। কোথাও অনিয়ম ধরা পড়লে সঙ্গে -সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। যদি যে কেউ ইচ্ছাকৃতভাবে সার কালোবাজারে বিক্রি করে থাকে, তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…