রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবসমাজের ভূমিকা শীর্ষক একটি জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা মডেল মসজিদ হলরুমে কর্মশালাটি আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ

যুব উন্নয়ন অধিদপ্তর, ভোলাহাটের সহকারী পরিদর্শক নেজামুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ

যুব উন্নয়ন অধিদপ্তর ভোলাহাটের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার, সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান, গোমস্তাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হোসেন এবং জেলা ক্রেডিট ও মার্কেটিং অফিসার আল আমিন

এসময় উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের নাগরিক, ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, যুব সংগঠক আনোয়ার পারভেজ আদিতসহ বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণার্থীরা।

কর্মশালায় বক্তারা বলেন, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে যুবসমাজকে আরও সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে হবে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…