রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন, বিজিবির হাতে আটক


মো:সামিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুরুষ, নারী ও শিশুসহ ১৭ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। পরে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

মঙ্গলবার (রাত) গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ওই ১৭ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়। বুধবার ভোরে সীমান্ত এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে শিবনগর বাজার এলাকা থেকে তাদের আটক করে বিজিবি সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে ১৬ বিজিবি ব্যাটালিয়ন-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আটক ব্যক্তিরা সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

তিনি আরও জানান, আটক ১৭ জনের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এর মধ্যে যশোর জেলার অভয়নগর থানা এলাকার ১৩ জন, যশোর সদর থানার ১ জন এবং খুলনা জেলার বটিয়াঘাটা থানার ৩ জন রয়েছেন।

বিজিবি অধিনায়ক বলেন, আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং ভারতের আগ্রা কারাগারে প্রায় তিন বছর সাজা ভোগ করেন। সম্প্রতি সাজার মেয়াদ শেষ হলে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফের ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…