বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য জব্দ

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র সীমান্ত এলাকা ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে নেশাজাতীয় দ্রব্য পাচারের প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের প্রেক্ষিতে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ৫টা ২০ মিনিটে আজমতপুর বিওপি থেকে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানটি পরিচালিত হয় মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২/২-এস থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে একটি আম বাগানে।

এ সময় বিজিবি সদস্যরা সেখানে পরিত্যক্ত অবস্থায়—৩৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (Tensiwin) ও ৪৮ বোতল ফেনসিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ

উদ্ধার করতে সক্ষম হন।

তবে অভিযানের সময় চোরাকারবারিরা নেশাজাতীয় দ্রব্য ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত দুই মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২০০ বোতল ফেনসিডিলের বিকল্প সিরাপ এবং ২৬,৩০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…