বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোল সরকারি পশু হাসপাতালে গভীর রাতে সম্পদ পাচারের সময় কর্মকর্তা সহ ৭জন জনতার হাতে অবরুদ্ধ


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রাণি সম্পদ  কার্যলয়ের সরকারি পশু খাদ্য পাচারের সময় গভীর রাতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.কাওসার আলী সহ আরো ৬জন স্থানীয় জনতার হাতে অবরুদ্ধ রয়েছেন।নাচোল থানা পুলিশ ঘটস্থল থেকে সরকারি সম্পদ পাচারের ব্যবহৃত গাড়ি সহ একজন কে আটক করেছে।

আজ রাত (মঙ্গলবার দিবাগত রাত) সাড়ে ১২টার সময় নাচোল পশু হাসপাতালে এ ঘটনা ঘটে।

স্থানীয় আব্দুর রহিম নামের এক ব্যক্তি জানান,উপজেলা প্রাণি সম্পদ  হাসপাতালের পশু খাদ্য আজ রাত সাড়ে ১২টার দিকে পাচার হচ্ছে এমন খবর নাইট গার্ডের মাধ্যমে জানতে পেরে আমরা স্থানীয় জনতা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.কাওসার আলী সহ আরো ৬জন কে অবরুদ্ধ করে রেখেছি।নাচোল থানা পুলিশ ঘটনাস্থল থেকে সরকারি সম্পদ পাচারের ব্যবহৃত গাড়ি সহ একজন কে আটক করেছে। ইউএনও কে বিষয়টি জানানোর পরও এখন পর্যন্ত ঘটনাস্থলে আসেনি।

এবিষয়ে নাচোল থানার তদন্ত ওসি সৈকত বলেন,হাসপাতালের মধ্যে ৫/৭জন অবস্থান করছে।সরকারি সম্পদ পাচারের ব্যবহৃত গাড়ি সহ একজন কে আটক করে জিঙ্গাসাবাদের জন্য আনা হয়েছে।সরকারি কর্মকর্তাদের আটকের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

এদিকে আটককৃত গাড়ি চালকের ভিডিও বক্তব্যে পশু হাসপাতালের পশু খাদ্য পাচারের বিষয়টি স্বীকার করেছেন।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ কে বিষয়টি রাতে অবহিত করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…