সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের দুইজন সহকারী অধ্যাপক ও একজন প্রদর্শককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।  ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় কলেজের আয়োজনে শিক্ষক-শিক্ষিকা মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ লতিফুর রহমান। বিদায় সংবর্ধনা পাওয়া শিক্ষকরা হলেন— ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ মাছুমা হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাঃ দুরুল হুদা এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরেন। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার চারগুণ এককালীন অর্থ প্রদান করা হয়। বক্তারা তাঁদের অবসরজীবন সুস্থ, সুন্দর ও শান্তিময় হোক—এ কামনা ও দোয়া করেন। আবেগঘন পরিবেশে সহকর্মী ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…