সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নবাবগঞ্জ সরকারি কলেজ-এ ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


মাহিদুল ইসলাম ফরহাদ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ২০২৫ সালের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে নবাবগঞ্জ সরকারি কলেজ।  (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০টায় কলেজের এন এম খান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. মোঃ সেরাজ উদ্দীন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং লেখাপড়ার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিয়মিত উপস্থিতি ও কঠোর পরিশ্রমই ভালো ফলাফলের মূল চাবিকাঠি। কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মোঃ আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের আহ্বায়ক মোসাঃ শাকিলা খাতুন, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ নিয়ামত আলীসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী।অনুষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয় এবং ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শেষে কলেজ পরিবারের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…