সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১


মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুরে অবস্থিত উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি মন্দিরকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। আটক ব্যক্তি হচ্ছে ১নং কলোনী পাড়ার গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ শাকিল হোসেন রহেদ হোসেন (৩০)। এ ঘটনায় নিতাই নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মন্দিরটি ‘শ্রী শ্রী রাধাগোবিন্দ্র’ নামে পরিচিত। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই ধর্মীয় প্রতিষ্ঠানটির ভূমিদাতা মহন্ত শ্রীক্ষিতীশ চন্দ্র আচারী। এটি রহনপুর, গোমস্তাপুরের মহন্ত এস্ট্রেটের অন্তর্ভুক্ত মন্দির। মন্দিরটির প্রতিষ্ঠাতা আচার্য-১০৮ শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজী। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা গেছে। সদর মডেল থানার ইনচার্জ নুরে আলম জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা নং-২৭,  তারিখ: ২২ ফেব্রুয়ারি, ২০২৬  খ্রি, ধারা-২৯৫/২৯৫ক/২৯৬/২৯৮/৫০৬(২) পেনেল কোড,১৮৬০;  এজাহার নামীয় আসামী ০১ জন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা-এসআই/পলাশ অধিকারী।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…