বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের গ্রাম ও শহরকে গ্রীন ক্লিন করার অঙ্গীকারবদ্ধ — নূরুল ইসলাম বুলবুল


মাহিদুল ইসলাম ফরহাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুল তাঁর নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী গ্রাম ও শহরকে “গ্রীন ক্লিন” করার উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে ২৩ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ বড় ইন্ডারা থেকে বাতেন খাঁর মোড় পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বুলবুল বলেন, গ্রাম ও শহরের মধ্যে কোনো প্রকার ভেদাভেদ রাখা হবে না। গ্রামকে শহরে রূপান্তরের পাশাপাশি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে এ উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “শুধু আমার একার পক্ষে গ্রীন ক্লিন বাস্তবায়ন সম্ভব নয়। আপনাদের সক্রিয় সহযোগিতাই পারে চাঁপাইনবাবগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও সবুজ জনপদে পরিণত করতে।”তিনি আরও বলেন, শহর ও গ্রামকে সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে হলে যেকোনো ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে এবং নিজ নিজ দায়িত্ব থেকে সচেতনতা বাড়াতে হবে।

গ্রীন ক্লিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমীর মাওলানা আবু গিফারী, জেলা সেক্রেটারি আবু বক্কর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ দলীয় নেতাকর্মীরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…