রবিবার, ৬ই বৈশাখ ১৪৩৩, ১৯শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে তেলকুপি বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭৯/৫-এস সংলগ্ন বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ সাকিবুল হাসান (১৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা এবং মোঃ মনিরুল ইসলামের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, অভিযানের সময় আরও তিনজন চোরাকারবারি পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, গত তিন মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮ জন আসামীসহ প্রায় ৩,২০০ বোতল নেশাজাতীয় সিরাপ আটক করা হয়েছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত