বৃহঃস্পতিবার, ১৫ই শ্রাবণ ১৪৩৩, ৩০শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত: ‘সুরক্ষিত নারী ও কন্যার অধিকার’ নিশ্চিতে গুরুত্বারোপ


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নাচোল উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন আলামিন হোসেন ।

নাচোল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্ধনা সাহার সার্বিক তত্ত্বাবধানে -অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা সহকারী কমিশন( ভূমি) সুলতানা রাজিয়া।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, ডাঃ মাহবুব উল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও), ​আছলাম আলী, অফিসার ইনচার্জ (ওসি), নাচোল থানা, ​সাদিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, বিএনপি নেতা নুরুল হুদা ছাড়াও

উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা।

এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী অনুষ্ঠানে উপস্থিত থেকে দিবসটির গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, "নারী ও কন্যাশিশুদের অধিকার কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, তা বাস্তবে প্রয়োগ করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের আজকের প্রধান পদক্ষেপ।"

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে  বলেন, "নারীর অর্থনৈতিক ও সামাজিক মুক্তি ছাড়া একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে মাথা তুলে দাঁড়াতে পারে না। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির অধিকার থেকে শুরু করে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। বক্তারা আরও বলেন, নাচোল  উপজেলাকে নারী ও কন্যাশিশুদের জন্য একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করতে হবে।

বাল্যবিবাহ রোধ এবং নারী শিক্ষা প্রসারে স্থানীয় নেতৃবৃন্দকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

সবশেষে, উপস্থিত নারীদের মাঝে দিবসটির তাৎপর্য সম্বলিত ভাবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…