রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

​ভোরে নাচোল সরকারি কলেজ মাঠে ৩১ বার তোপধ্বনি এবং কলেজ চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। 

উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, নাচোল পৌরসভা, নাচোল থানা পুলিশ, রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ক্রমান্বয়ে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে ১ মিনিট নীরবতা পালন ও শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

​সকাল ৮:৩০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পুলিশ, আনসার বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী (ডিসপ্লে) অনুষ্ঠিত হয়।

​বেলা ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গড়ার আহ্বান জানান।

​দিবসটি উপলক্ষে জোহরের নামাজের পর উপজেলার সকল মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। স্থানীয় হাসপাতাল ও এতিমখানাগুলোতে এদিন উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

​জামায়াতে ইসলামীর কর্মসূচি

​এদিকে সকাল ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর সেক্রেটারি খলিলুর রহমান এবং নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম। আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন