রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাউজানে জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় জুলাইযোদ্ধা গ্রেফতার


নিউজ ডেস্ক

চট্টগ্রামের জুলাইযোদ্ধা ও মহসিন কলেজ ছাত্রশিবিরের নেতা সাদিক আব্দুল্লাহকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রাতে বায়েজিদ থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। স্থানীয়দের অভিযোগ, মুনিরিয়া দরবার সংশ্লিষ্ট একটি পক্ষের তৈরি করা পরিস্থিতির প্রেক্ষিতে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

সাদিক আব্দুল্লাহর পরিবারের দাবি, রাউজানের কাগতিয়া এলাকায় তাঁদের পৈত্রিক বসতভিটা ছেড়ে দেওয়ার জন্য মুনিরিয়া যুব তাবলীগ কমিটি দীর্ঘ দিন ধরে চাপ দিয়ে আসছিল। এর আগেও ওই এলাকার বিভিন্ন মানুষের জমি দখলের অভিযোগ রয়েছে এই গোষ্ঠীর বিরুদ্ধে। পৈত্রিক ভিটা ছেড়ে না দেওয়ায় শত্রুতার জের ধরে সাদিকের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট পুরনো একটি মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।ঘটনার রাতে বাসার সামনে মুনিরিয়ার লোকজন জড়ো হয়ে একটি কৃত্রিম উত্তেজনা বা ‘মব’ সৃষ্টি করে বলে জানা গেছে।

পরবর্তীতে বায়েজিদ থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল থেকে সাদিককে গ্রেফতার করে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে এই গ্রেফতারি নাটক সাজানো হয়েছে।

জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এই ছাত্রনেতার গ্রেফতারের খবরে সহযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তাঁরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও সাদিক আব্দুল্লাহর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ভূমি দখলের মতো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন