শনিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১২ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে জাতীয় ভূমি মেলার উদ্বোধন


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও সারাদেশের ন্যায় জাতীয় ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধা ভবিষ্যৎ এই শ্লোগান কে সামনে রেখে একযোগে দেশব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানামন্ত্রী জনাব তারেক রহমান।

১৯ মে সকাল সাড়ে দশটার দিকে উপজেলা ভূমি অফিসের সামনে মেলা উপলক্ষে নাচোল উপজেলার বিভিন্ন স্থান হয়ে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারে রেল স্টেশন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠিত ভূমি মেলায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নাচোল পৌর বিএনপির সম্পাদক দুরুল হোদা, নাচোল পৌর মেয়র প্রার্থী আমানুল্লাহ মাসুদ, সদর ইউপির ওয়ার্ড সদস্য সাজাহান আলী সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, ভূমি অফিসের কর্মকর্তা এবং সেবাগ্রহীতারা। সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া বলেন সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা না দিতে সেবাগ্রহীতাদের প্রতি আহবান জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন