রবিবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৩ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে নাচোলে  আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। "প্রাথমিক শিক্ষা পদক-২০২৬" উপলক্ষে বুধবার (১৫ জুলাই) নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে হুলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিঞা, সহকারি শিক্ষা অফিসার মাকসুদুল হক ও আব্উদুল হান্পনান, উপরোজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, হুলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজিনা পারভীনসহ সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৫০টি ফলজ ও ভেষজ চারাগাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রীর ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ। 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…