রবিবার, ৩১শে শ্রাবণ ১৪৩৩, ১৬ই আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন


মাহিদুল ইসলাম ফরহাদ

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে ডকুমেন্টারি প্রদর্শন, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব মোহা. লতিফুর রহমান। কলেজের অধ্যক্ষ জনাব মোহা. তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। পরে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম।  অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…