সোমবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শ্রমিকদের ন্যায্য পাওনা বঞ্চিত করলে ছাড় নয়: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে সে যেই হোক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও তাকে ছাড় দেওয়া হবে না।

আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সার্বিক কল্যাণ দেখাকে আওয়ামী লীগ দায়িত্ব হিসেবে দেখে।

এ কারণে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে সে যেই হোক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও তাকে ছাড় দেওয়া হবে না। এ সময় শেখ হাসিনা বলেছেন, করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ সার্বিক কারণে যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে তা মোকাবিলায় শ্রমিকদের মজুরি এরইমধ্যে পুনর্গঠন করে দেওয়া হয়েছে। পরে মালিকদের বিলাসী জীবন কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলায় গুরুত্ব দিয়েছে সরকার। এ জন্য শ্রমিকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শ্রম অধিদপ্তরের সব কাজ এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে। শ্রমিকদের সুরক্ষায় নিয়মিত কলকারখানা পরিদর্শন, নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা পরিচালনাসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার প্রধান আরও বলেন, আমেরিকায় শ্রমিক আন্দোলন করলে চাকরি চলে যায়।

কিন্তু এখানে আন্দোলন করলে আলোচনা করে সমাধান করা হয়। দেশের প্রতিটি শিল্প কারখানার আধুনিকায়নে জোর দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নসহ গ্রিন ইন্ড্রাস্ট্রি গড়ে তোলার জন্য কর ছাড়ের সুবিধা রাখা হয়েছে। পরে শ্রমিকদের কারখানায় বিক্ষোভ-ভাঙচুর করে নিজেদের ক্ষতি না করারও পরামর্শ দেন তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে মধ্যরাতে পান-মুদি দোকানে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে…

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…