মঙ্গলবার, ৩১শে ভাদ্র ১৪৩৩, ১৫ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রোববার থেকে খোলা সব শিক্ষাপ্রতিষ্ঠান

ফাইল ছবি

নিউজ ডেস্ক

আগামীকাল রোববার থেকে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২৫ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তগুলো পালন সাপেক্ষে রোববার (৫ মে) থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে ঈদ ও নববর্ষের ছুটির পর গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপপ্রবাহের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে ২৮ এপ্রিল খোলা হয়। তবে দেশজুড়ে চলা মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের কারণে ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বন্ধ থাকে দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান।

দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সপ্তাহের রোববার থেকে সারা দেশে স্কুল–কলেজে ক্লাস শুরু হয়। শুরুর দিনেই প্রচণ্ড গরমে দেশের কয়েকটি স্থানে শিক্ষক–শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়। একদিকে তীব্র গরম অন্যদিকে বিদ্যুৎ না থাকার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হচ্ছে বলে জানান শিক্ষকেরা। পরে নতুন সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ৪৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

১৬ ঘন্টা ৩৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের…

১৯ ঘন্টা ১৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…