শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছে ভারত: পাটমন্ত্রী

ফাইল ছবি

নিউজ ডেস্ক

ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের ভোগান্তি কমাতে এবং ভিসা ব্যবস্থা আরও সহজ করতে ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাইকমিশনার প্রণব ভার্মা।

মঙ্গলবার সকালে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

পাটমন্ত্রী বলেন, ‘আমাদের পাটখাতে আরও বেশি সহযোগিতা চেয়েছি ভারতের কাছে। ৭০ থেকে ৭৫ ভাগ পাটের বীজ ভারত থেকে আমদানি করি আমরা। মানসম্মত পাটবীজ দিতে বলেছি।

ভিসার চাপ অনেক বেশি থাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, কখনো কখনো সেটা ওভারলোড হয়ে যায়। ওভারলোড কমাতে হলে কমপক্ষে ২ বছর লাগবে। জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘নির্বাচনের আগে ডোনাল্ড লুর সফরে অনেকে ভেবেছিলেন যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতায় বসিয়ে দেবে।

আমার মনে হয় লু–এর এবারের সফর বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সব সময়ই ভালো ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ ঘন্টা ৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…