শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আমার বাবা হত্যার বিচার চাই: এমপি আনারের মেয়ে

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, কারা আমার বাবাকে হত্যা করে আমাকে এতিম করে দিলো। আমি আমার বাবার হত্যাকারীদের দেখতে চাই, আমার বাবা হত্যার বিচার চাই।

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।

মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, যারা আমার বাবাকে হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, এটা আমি দেখতে চাই। তবে, আমরা কাউকে সন্দেহ করছি না।

এর আগে, সকালে কলকাতার নিউটাউন থেকে এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান আনোয়ারুল আজিম আনার। ১৬ মে সকাল থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

এ ঘটনায় গত শনিবার (১৮ মে) সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বন্ধু শ্রী গোপাল বিশ্বাস কলকাতার বরানগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য।

এর আগে, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এদিকে, ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, ভারতে চিকিৎসা করাতে এসে খুন হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম।

গত ৮ দিন নিখোঁজ থাকার পরে আজ সকালে কলকাতার নিউটাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে, কে বা কারা তাকে খুন করেছে তা জানা যায়নি। তদন্তে নেমেছে পুলিশ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ ঘন্টা ১৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…