বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

এমপি আনারের হত্যাকারীদের প্রায় চিহ্নিত করে ফেলেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের ‘চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তের খাতিরে, তদন্তের স্বার্থে আমরা আপনাদের বলেছিলাম। তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদেরকে জানাবো। আমরা এখন নতুন কোনো আপডেট এই মুহূর্তে দিতে পারছি না। এ মুহূর্তে আর কোনো খবর আমরা পাইনি। এটুকু বলতে পারি মূল হত্যাকারীদের আমরা প্রায় চিহ্নিত করেছি।

তিনি বলেন, মরদেহ এখনও উদ্ধার করতে পারিনি। আমরা কিছু শুনেছি, আপনারা যা শুনেছেন। আমরাও সেগুলোই শুনেছি। যে পর্যন্ত মরদেহ উদ্ধার করতে না পারবো সে পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছুই আপনাদের বলতে পারছি না। এ বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত নতুন কোনো আপডেট আমাদের কাছে আসেনি। আমাদের পুলিশ, গোয়েন্দা সংস্থা, ভারতের পুলিশ এবং ভারতের গোয়েন্দা সংস্থা মিলে কাজ করছি, যাতে আরও কিছু তথ্য বাইরে আসে। তবে আমরা নিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের মুখ থেকেই আমরা এগুলো শুনেছি। কিন্তু মরদেহ এখনো উদ্ধার করতে পারেনি। আমরা মরদেহ উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে। এ বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি। আমাদের প্রধানমন্ত্রীসহ সবাই বেশ গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টি। আশা করছি খুব অল্প সময়েই আমরা আপনাদের কিছু জানাতে পারবো।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…