রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বেনজীরের অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সাবেক আইজিপি বেন‌জীর আহমেদ অপরাধ করলে বিচার হবে। তিনি বলেন তার “অভিযোগের তদন্ত চল‌ছে। তদন্তের পরই জানা যাবে তিনি কী করেছেন। বেন‌জীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। তবে সে দেশে নাকি বিদেশে সে বিষ‌য়ে সুনির্দিষ্ট তথ্য নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

শনিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মাদরাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

আসাদুজ্জামান খান বলেন, তার (বেন‌জীর) বিরুদ্ধে এখনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তার আগেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলে শুনেছি। যদিও তার যাওয়ার ব্যাপারে আমি জানি না। বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলব।

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মূল মামলা ভারতেই হয়েছে। মামলার তদন্ত ভারত করবে, আমাদের সহযোগিতা চাইলে আমরা তা করব। ভারত সরকার ‘মূল পরিকল্পনাকারী’ আক্তারুজ্জামান শাহীনকে ফেরাতে যুক্তরাষ্ট্রে আবেদন করতে পারবে।

তিনি আরও বলেন, যে যেখানেই আছে তাদের ধরতে আদেশ দেওয়া হয়েছে। পলাতকদের নেপাল থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।” যারা অপরাধী তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন সরকারের প্রভাবশালী এ মন্ত্রী।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৯ ঘন্টা ৫২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…