রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

র‍্যাবের ডিজি হিসেবে দায়িত্ব নিলেন হারুন অর রশিদ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. হারুন অর রশিদ।

র‍্যাবের বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের কাছ থেকে আজ বুধবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

এর আগে গত সোমবার পুলিশ সদর দপ্তরে বিদায়ী র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনকে বিদায় সংবর্ধনা দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ ৫ জুন থেকে খুরশীদ হোসেনের অবসরকালীন ছুটি কার্যকর হবে। গত বছরের ২৩ মে চাকরি থেকে অবসরে যাওয়ার কথা থাকলেও সরকার এম খুরশীদ হোসেনের চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করে।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন খুরশীদ হোসেন। সে সময় তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ছিলেন।

গত ২৯ মে সরকারি চাকরি থেকে খুরশীদ হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হন হারুন অর রশিদ। দায়িত্ব নেওয়ার পর আজ সকালে র‍্যাবের নতুন মহাপরিচালক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন। দুপুরে তিনি গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেবেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ১৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…