রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোটার তালিকায় কত রোহিঙ্গা, জানতে চায় হাইকোর্ট

ফাইল ছবি

নিউজ ডেস্ক

সারা দেশে কতজন রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তদন্ত করে এর তালিকা জমার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ৮ আগস্টের মধ্যে এই তালিকা দিতে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার সচিব ও কক্সবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ২৩ এপ্রিল কত রোহিঙ্গা কক্সবাজারে নাগরিকত্ব পেয়ে ভোটার হয়েছেন তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে রিট করা হয়। এর আগে, জেলার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে জাতীয় পরিচয়পত্র নিয়েছেন ৪০ জন রোহিঙ্গা।

রিটকারি আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ বলেন, ‘সারাদেশে কতজন রোহিঙ্গা এখন পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? তারা কোনো নাগরিক সুযোগ সুবিধা গ্রহণ করেছে কিনা, সে ব্যাপারে আদালতে ৮ আগস্টের মধ্যে রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আর এই নির্দেশ বাস্তবায়নে বলা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নিবন্ধন মহাপরিদপ্তরের রেজিস্ট্রার এবং বিশেষ করে কক্সবাজারের জেলা প্রশাসককে।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৩৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…