রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৯৬ হাজার অবৈধ কর্মীকে বৈধতা দে‌বে ওমান: প্রতিমন্ত্রী

ফাইল ছবি

নিউজ ডেস্ক

ওমানে থাকা ৯৬ হাজার অবৈধ বাংলাদেশি কর্মীকে বৈধতার আশ্বাস দিয়েছে দেশটির সরকার। একইস‌ঙ্গে দেশ‌টি বাংলা‌দেশ থে‌কে ১২ ক‌্যাটাগ‌রি‌তে লোক নেওয়ারও আশ্বাস দি‌য়ে‌ছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান। সম্প্রতি শ্রমবাজার ইস‌্যু‌তে দুবাই, ওমান ও কাতার সফর ক‌রেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

তি‌নি ব‌লেন, ওমানে ৯৬ হাজার কর্মী অবৈধভাবে বসবাস করছেন। তাদেরকে বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। এই বৈধকরণে জন্য একটি জরিমানা নেওয়া হয়।

এই জরিমানা মওকুফ করার জন্য ওমান সরকারকে অনুরোধ করা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। শ‌ফিকুর রহমান ব‌লেন, ওমান বাংলা‌দেশ থে‌কে ১২ ক্যাটাগরিতে লোক নেয়ার আশ্বাস দিয়েছে। তারা দক্ষ কর্মী চায়। আমরা এ বিষয় নিয়ে আলোচনা করেছি।

দক্ষ কর্মী যাওয়া শুরু করলে অদক্ষ কর্মীও যাওয়া শুরু করবে। পর্যায়ক্রমে সে ব্যবস্থা হবে। সংযুক্ত আরব আমিরা‌তের শ্রমবাজার নি‌য়ে প্রতিমন্ত্রী জানান, দুবাই শ্রমবাজার আরও গতিশীল ও বৃদ্ধি করার লক্ষ্যে দুবাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে।

দুবাই থেকে ইতোমধ্যে ৩ হাজার কর্মীর চাহিদা এসেছে। এরমধ্যে ৪শ কর্মী চলে গেছে। ৫শ কর্মী যাওয়ার অপেক্ষায় রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৩৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…