রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

হজের আনুষ্ঠানিকতা শুরু শুক্রবার

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আজ বৃহস্পতিবার অর্থাৎ ৭ জিলহজ রাত থেকেই মক্কা থেকে হজযাত্রীরা তাবুর শহর মিনার উদ্দেশে রওনা হবেন।  এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশে রওনা হবেন হাজিরা।

মিনায় হাজিরা ৮ জিলহজ জোহর থেকে ৯ জিলহজ ফজরসহ মোট পাঁচ ওয়াক্ত আদায় করবেন।  ১৫ জুন ফজরের নামাজ আদায় করার পর রওনা দেবেন আরাফাতের ময়দানের উদ্দেশে। সেখানে দুপুরে হজের খুৎবা শুনবেন। এরপর এক আজানে হবে জোহর ও আসরের নামাজ। সূর্যাস্তের পর হজযাত্রীরা যাত্রা করবেন মুজদালিফার পথে।  সেখানে আবার এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ তারা। এ রাতে অবস্থান করবেন মুজদালিফায় খোলা আকাশের নিচে।

১৬ জুন জামারায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের জন্য মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করবেন হাজিরা।  বড় জামরাতে পাথর নিক্ষেপ করে মিনায় কোরবানির পশু জবাই করবেন তারা। কোরবানির পরপরই মাথা মুণ্ডন করে হজের ইহরাম ত্যাগ করবেন হাজিরা। এবার বিশ্বের ১৮০টির বেশি দেশের প্রায় ২০ লাখ মুসল্লি হজ পালন করবেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৩৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…