রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জুলাইয়ের মধ্যেই ‘স্বাভাবিক’ হবে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ

ফাইল ছবি

নিউজ ডেস্ক

আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে বিদ্যুৎ ও ১৫ দিনের মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতি ভালো হবে বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এতথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে অনেক গ্রাহক ভুক্তভোগী। এটা নজরে এসেছে। শিগগিরই পরিস্থিতি ভালো হওয়ার আশা করেন তিনি। 

এসময় বিদ্যুতের অনেক বিল অনাদায়ি রয়েছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রতিবছরই বিদ্যুতের দাম তিন থেকে চার সমন্বয় করা হবে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর চীন সফরে মহেশখালীতে গ্যাসের পাইপলাইন ও দুটি এফএসআরইউ এবং বিদ্যুতের ছয়টি প্রকল্পের সমঝোতার ব্যাপারে আলোচনা হতে পারে। এ প্রকল্পগুলোর ব্যয় এক বিলিয়ন ডলারের বেশি হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে গ্রিন এনার্জি থেকে ৪০ শতাংশ বিদ্যুতের চাহিদা মেটানোর পরিকল্পনা রয়েছে, সরকারের। তবে মোলার প্ল্যান্টের জন্য দেশে জমি পাওয়া কষ্টকর। কারণ সব জমিতেই চাষাবাদ হয়। তাই চাষাবাদ ঠিক রেখে এই প্ল্যান্ট কীভাবে করা যায় সেটাও ভাবছে সরকার।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন