সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কোটা বাতিলের দাবিতে আজও সড়ক ও রেলপথে অবরোধ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

কোটা বাতিলের দাবিতে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে মিছিল নিয়ে বিভিন্ন একাডেমিক ভবন ঘুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টায় তারা রেলপথটি অবরোধ করলে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর আগে কোটা সংস্কারের দাবিতে ৫ ও ৬ জুলাই ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করা হয়। গতকাল রোববার অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে ঘোষণা দেওয়া হয় রেলপথ অবরোধের।

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আমান উল্লাহ খান বলেন, আমরা রাষ্ট্রীয় সম্পদের কোনো ক্ষতি না করেই আন্দোলন চালিয়ে যাবো। দাবি না মানা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।

গতকালের কর্মসূচিতে ক্লাস-পরীক্ষা বর্জন, বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস বন্ধ এবং ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছিল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…