সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাজার নিয়ন্ত্রণে আলু, পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

ফাইল ছবি

নিউজ ডেস্ক

সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু বলেছেন, সব রাজা–মহারাজার সময়েই কিছু অসাধু কর্মকর্তারা দুর্নীতি করে। এখনও তাই হচ্ছে। এসব ঘটনা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে আলু, পেঁয়াজ আমদানির জন্য আইপি অনুমোদন দেওয়া হয়েছে। এখন ব্যবসায়ীরা চাইলে আমদানি করতে পারবেন।

আজ শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনে জাতীয় রপ্তানি ট্রফি অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

আহসানুল হক টিটু বলেন, দাম বাড়ছে, সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করছে। ভারতের নতুন সরকার দ্বায়িত্ব নিয়েছে। এতে আমদানিতে সময় লাগছে। ভারতীয় পেঁয়াজ আসলে দাম কমে যাবে। পাশাপাশি ভোজ্যতেলের জন্য ব্রাজিলের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

রপ্তানি তথ্যে কোনো ভুল নেই বলে দাবি করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, রপ্তানির হিসাব এনবিআর করে, রপ্তানি উন্নয়ন ব্যুরো শুধু তা প্রকাশ করে। এখন থেকে এনবিআরের পাশাপাশি সংশ্লিষ্ট রপ্তানিকারকদের সঙ্গে সরাসরি তথ্য নিয়ে কাজ করবে ইপিবির পরিসংখ্যান বিভাগ। তাহলে রপ্তানি তথ্য নিয়ে আর বিভ্রান্তি হবে না আগামীতে। রপ্তানি-আমদানির জন্য প্রাথমিক তথ্য খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও ইপিবির তথ্য আলাদা করে বিশ্লেষণ করার আহ্বানও জানান তিনি।

দেশের রপ্তানি বাড়াতে নতুন বাজার তৈরি করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। 

গত ছয় মাসে কেউ কোনো পণ্য মজুত করতে পারেনি দাবি করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ১৮টি জেলায় অতিবৃষ্টি হচ্ছে। এতে অনেক ফসলের জমি তলিয়ে গেছে। এতে কাঁচামরিচসহ সবজির দাম বেড়েছে। এ মূল্য বৃদ্ধি সাময়িক। মজুতদারি করে কেউ কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…