রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামিকাল

ফাইল ছবি

নিউজ ডেস্ক

সম্প্রতি চীনে তিন দিনের সরকারি সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রোববার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, রোববার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত ১০ জুলাই চীন সফর শেষে দেশে ফেরেন সরকারপ্রধান। এরআগে গত ৮ জুলাই চীন সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরকালে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিংপিং, প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল, সিপিপিসিসির জাতীয় কমিটির চেয়ারম্যান এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন।

এছাড়া বেইজিংয়ে বাণিজ্য ও বিনিয়োগ বিশ্ব সম্মেলনে বক্তব্য রাখেন শেখ হাসিনা। এই সফরে চীনের সঙ্গে বাংলাদেশের ২১টি চুক্তি-সমঝোতা ও ৭টি ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ ঘন্টা ৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…