সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে অসহযোগ আন্দোলন সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহযোগ আন্দোলন সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রোববার সকালে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে একদফা দাবিতে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

মডেল স্কুলের সামনে অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিবগঞ্জ উপজেলার সমন্বয়করা উপস্থিত ছিলেন। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ। বিএনপির নেতারাও আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন।

এদিকে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকার ঘোষণা দিলেও তাদেরকে মাঠে দেখা যায়নি। তবে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ এমপি বিকেলে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে তাদের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…