রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশকে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

বৃহস্পতিবারের (৮ আগস্ট) মধ্যে সব পুলিশ সদস্যকে নিজ নিজ কর্মক্ষেত্রে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি ময়নুল ইসলাম।

বুধবার বিকেলে পুলিশ সদরদপ্তরের কনফারেন্সে রুমে এক সংবাদ সম্মেলনে নতুন পুলিশপ্রধান এ নির্দেশ দেন।

আইজিপি বলেন, আজ এক বিশেষ পরিস্থিতিতে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা ছাত্র-জনতার আন্দোলনকালের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছি। আমরা সবসময় জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানে বন্ধ পরিকর। পারষ্পরিক সৌহাদ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে সবাইকে একযোগে কাজ করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাব।

পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম বলেন, সারাদেশে পুলিশের বিভিন্ন থানা, স্থাপনা, আবাসিক ভবনে আক্রমণ হয়েছে। পুলিশ ও এর স্থাপনা সমূহ একটি রাষ্ট্রীয় সম্পদ। পুলিশ দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত একটি জাতীয় প্রতিষ্ঠান। দেশের প্রয়োজনে যেকোনো সংকটময় মূহুর্তে এই বাহিনী সবসময় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। আমরা এখনও আমাদের ওপর অর্পিত সকল দায়িত্ব পালনে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।

আন্দোলনে আহত পুলিশের প্রত্যেক সদস্য ও তাদের পরিবারের সদস্যদের আশ্বস্থ করে আইজিপি বলেন, সম্প্রতি পুলিশের যেসব সদস্য নিহত হয়েছেন তাদের প্রত্যেকটি পরিবারের দায়িত্ব আমরা নেব। যারা আহত হয়েছেন তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য ইতোমধ্যে নির্দেশনা প্রদান করেছি। প্রয়োজনে আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২০ ঘন্টা ২০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…