রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২২ গাড়ি

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

শেখ হাসিনা সরকার পতনের পর আজ ৮ আগস্ট গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার৷ আজ রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ পাঠ করানো হবে৷ এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২২টি নতুন গাড়ি। পরিবহন পুল থেকে এসব গাড়ি যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সরেজমিন সরকারি পরিবহন পুল ঘুরে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমন চিত্র দেখা গেছে৷

সরেজমিন যায়, গেল মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়িই পরিস্কার পরিছন্ন করে প্রস্তুত করা হয়েছে৷ ২৫টির বেশি গাড়ি প্রস্তুত থাকলেও এই মুহূর্তে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ১২টি গাড়ি যাচ্ছে৷ পরবর্তীতে এসব গাড়ি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপ্রতির কার্যালয়ে৷

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ'র অত্যাধুনিক সিরিজের গাড়ি৷

অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া গাড়িগুলের মধ্যে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি৷ ২৫০০ সিসির এই গাড়ির মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত। এছাড়া মিতশুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা৷

আজ রাত ৮টায় বঙ্গভবনের দরবার হলে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২১ ঘন্টা ৩৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…