রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁদাবাজি করলে পা ভেঙে দেবে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

নিউজ ডেস্ক

চাঁদাবাজি ও দখলদারত্ব করলে তাদের পা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। 

রবিবার  (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা এ নির্দেশ দেন।

দায়িত্ব নেওয়ার পর আজ (রবিবার) সচিবালয়ে প্রথম অফিস করেন তিনি। 

এম সাখাওয়াত হোসেন বলেন, একটি রাজনৈতিক দলের অবস্থা আজকে দেখুন। এত বড় একটি দল, ঐতিহ্যবাহী একটি দল, যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, এখন তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গায় এসে আপনি যদি মনে করেন, এলাম, দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, চাঁদাবাজি করব... সেনাপ্রধানকে বলেছি আপনাদের পা ভেঙে দিতে।

তিনি আরও বলেন, “আমি শুনেছি কারওয়ান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন, কিছুক্ষণ আগে শুনেছি একটি ব্যাংক দখল নেওয়ার জন্য মারামারি হচ্ছে। আমার কানে এলে ভালো হবে না। আমি পাবলিকও না, পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড, আমি ফৌজি। আমি যা বলব, তাই করব, একদিন থাকি আর তিনদিন থাকি।”

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২১ ঘন্টা ৩৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…