রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৭ দিনের মধ্যে অস্ত্র জমা না দিলেই মামলা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

নিউজ ডেস্ক

৭ দিনের মধ্যে নির্দিষ্ট থানায় অস্ত্র জমা না দিলে মামলা হবে বলে উল্লেখ করে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের হাতে আন-অথরাইজ ওয়েপেন বা আগ্নেয়াস্ত আছে আগামী সাত দিনের মধ্যে নির্দিষ্ট থানায় জমা দেবেন। জমা না দিলে তাদের বিরুদ্ধে দুটি মামলা হবে।

আজ সোমবার (১২ আগস্ট) সকাল ১০ টার দিকে রাজধানীর সেনানিবাস সিএমএইচে (CMH) আহত আনসার সদস্যদের পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একটি হচ্ছে অবৈধ অস্ত্র মামলা অপরটি সরকারিভাবে নিষিদ্ধ অস্ত্র কাছে থাকায় মামলা হবে। নিষিদ্ধ অস্ত্র সাধারণ জনগণের কাছে কীভাবে গেল আনসার সদস্যদের ওপর যারা হামলা করেছে তাদের ছবি ও ভিডিও থেকে দেখলাম, সিভিল ড্রেসে বেশিরভাগই হচ্ছে যুবক। এই জনগণ কারা আমরা অবশ্যই খুঁজে বার করার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, “আমি অফার করছি আজ থেকে সাত দিনের মধ্যে, আগামী সোমবারের মধ্যে অস্ত্রগুলো ফেরত আসতে হবে। ফেরত না এলে অস্ত্র অভিযানে যদি আমরা কারও কাছে অস্ত্র পাই, তার বিরুদ্ধে দুটি চার্জ লাগবে (মামলা হবে)। যদি নিজেরা জমা দিতে না পারেন তাহলে কারো মাধ্যমে দেন। যেটাই হোক এই অস্ত্রগুলো আমাদের দরকার।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২১ ঘন্টা ৩৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…