সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পাকিস্তানের সঙ্গে শত্রুতা করে কোনো ফায়দা নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

পাকিস্তানের সাথে শত্রুতা করে কোনো ফায়দা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তানের সাথে শত্রুতা করে কোনো ফায়দা নেই, ভারতের সাথে সম্পর্কে ফারাক করেও লাভ নেই, বাংলাদেশ সবার বন্ধু।

১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন দেখা দেয়। বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘ভারতের মিডিয়াতে বাড়াবাড়ি রকমের খবর প্রকাশ করেছে বাংলাদেশের গণঅভুথ্যান নিয়ে। এ নিয়ে তারা যে ব্যাখ্যা করেছে সেটা বিশ্বাবাসী গ্রহণ করে নাই।’

পশ্চিমা দেশের সাথে সম্পর্কের কোনো টানাপোড়েন আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়নে খুব বেশি বেগ পেতে হবে না। আগের সরকার খুব বেশি ক্ষত করতে পারে নাই।’

তৌহিদ হোসেন আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাদের কাজ আছে, শুধুমাত্র তাদের একটি ছোট বহর নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন।

বিমসটেককে সার্কের বিকল্প ভাবা হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিমসটেককে সার্কের বিকল্প ভাবেনি বাংলাদেশ, চিফ অ্যাডভাইজার খুব আগ্রহী এটা নিয়ে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…