সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দেশজুড়ে একই সময়ে জাতীয় সংগীত গেয়ে উদীচীর প্রতিবাদ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

সারা দেশে একযোগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। জাতীয় সংগীত পরিবর্তন ও তা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বিপরীতে এই কর্মসূচির পালন করে তারা। এ সময় জাতীয় সংগীত গাওয়ার পাশাপাশি উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

এ ছাড়া শিল্পীরা ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’সহ বিভিন্ন প্রতিবাদী গান গেয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। প্রতিবাদী এই কর্মসূচিতে উদীচী ছাড়াও জাতীয় খেলাঘর আসরসহ বিভিন্ন সংগঠন এবং পথচারীরাও অংশ নেন।

উদীচী শিল্পীগোষ্ঠী জানায়, ঢাকা ছাড়াও দেশের সব জেলা ও বিদেশে উদীচীর শাখা সংসদের শিল্পী-কর্মীসহ সাধারণ মানুষ একসঙ্গে জাতীয় সংগীত কর্মসূচি পালন করেছে।

উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে যখনই কোনো আঘাত আসবে তখনই আমরা প্রতিবাদ করব। আমাদের জাতীয় সংগীত, জাতীয় পতাকা কারো দানে পাওয়া নয়। লাখো শহীদের রক্তে পাওয়া এ আমাদের অর্জন। এই অর্জনকে কোনোভাবেই কলঙ্কিত করা যাবে না।

এর আগে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংগীতকে ‘স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থি’ আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানান জামায়াতে ইসলামীর প্রয়াত আমির গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী। এরপরই সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি ঘোষণা করে উদীচী।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…