সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা শবিবার, ব্যয় ৫ কোটি টাকা


নিউজ ডেস্ক

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ১৪ সেপ্টেম্বর (শনিবার) সভা হবে। যার ব্যয় ধরা হয়েছে সর্বোচ্চ ৫ কোটি টাকা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান উপদেষ্টা।

ওই অনুষ্ঠানে বিদেশি অতিথিদেরও আমন্ত্রণ জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, “অনুষ্ঠানে কারা অতিথি হবেন, তা ঠিক করবেন উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

ভারত বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, “তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। চলমান প্রকল্প নিয়ে আমাদের মধ্যে কোনো সংকট নেই।”

তিনি আরও বলেন, “বিজ্ঞান প্রযুক্তিসহ আরও বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে। বিনিয়োগের ভালো জায়গা বাংলাদেশ।” এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতকে আহ্বান জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…