সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণ জানালেন জনপ্রশাসন সচিব

ফাইল ছবি

নিউজ ডেস্ক

দেশের জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তী সরকার। মেট্রোপলিটন এলাকার বাইরে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এতে প্রশাসনের সঙ্গে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান। আজ বুধবার সচিবালয়ে তিনি বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক হয়ে দেশের স্বার্থে কাজ করবে সেনাবাহিনীর সদস্যরা।

সরকার চাইলে যেকোনো সময় এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বলে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি এমন নয়। সচিব আরো বলেন, জনগণের আস্থা অর্জনে সেনাবাহিনী মাঠে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। জনপ্রশাসন সচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তায় বেসামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন সেনাবাহিনীর সদস্যরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…