সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকারের ২ কমিটি গঠান

ফাইল ছবি

নিউজ ডেস্ক

বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য নানা কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করার লক্ষে সরকার মন্ত্রণালয় ও জেলা পর্যায়ে দুটি কমিটি করেছে।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন সই করা এক নির্দেশনায় এ কথা জানানো হয়।মন্ত্রণালয়ের কমিটিতে সভাপতি করা হয়েছে- আইন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে।

আর জেলা পর্যায়ের কমিটির সভাপতি করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে। মন্ত্রণালয়ের কমিটির সদস্য ৪ জন, একজন সদস্য সচিব। জেলার কমিটির সদস্য দুই জন, একজন সদস্য সচিব। নির্দেশনায় বলা হয়, জেলা পর্যায়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের সাথে এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি দাখিল করতে হবে। জেলা কমিটির কাছে যদি প্রতীয়মান হয় যে, মামলাটি রাজনৈতিক বা অন্য কোনও উদ্দেশে হয়রানির জন্য দায়ের করা হয়েছে, তাহলে মামলাটি প্রত্যাহারের জন্য কমিটি সরকারের নিকট সুপারিশ করবে। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, জেলা কমিটির কাছ থেক সুপারিশ পাওয়ার পর মন্ত্রণালয়ের কমিটি সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে উদ্যোগ নেবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…