সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে যোগদান করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। এ বছর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের ৫০ বছর উদযাপন করছে, এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এ সফর করছেন প্রধান উপদেষ্টা। বিষয়টি উল্লেখ করে সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস এক বার্তায় বলেন, “প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায় আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এর আগে স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সন্ধ্যায় বৈশ্বিক সংস্থার সঙ্গে বাংলাদেশের ৫ দশকের অংশীদারত্বের উদযাপন উপলক্ষে এক সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে ড. ইউনূস এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে এটি তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। লুইস এক্স বার্তায় বলেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত; যখন আমরা আবার গুরুত্বের সঙ্গে তরুণদের কথা শুনছি।”

গত ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। ২৪ সেপ্টেম্বর উদ্বোধন হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সাধারণ বিতর্ক চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশন শেষ হবে ৩০ সেপ্টেম্বর। এবারের সাধারণ পরিষদের মূল প্রতিপাদ্য হলো- “কাউকে পেছনে না ফেলা: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন ও মানবিক মর্যাদার অগ্রগতিতে একযোগে কাজ করা।”

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…