সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে মাহফুজকে বিশ্বমঞ্চে পরিচয় করালেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ বলে আখ্যায়িত করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ফাঁকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের মঞ্চে তিনি তার তিন সফরসঙ্গীকে পরিচয় করিয়ে দেন। এ সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করিয়ে দেন। মঞ্চে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার দুই সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও নাইম আলী।

এ সময় মাহফুজকে সামনে এগিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, গণঅভুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও সেসব সময় বলে, সে একা নয়, আরও অনেকে আছে। তার কথা শুনলে সারা পৃথিবীর যেকোনো তরুণ অনুপ্রাণিত হবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনও শুনিনি। তারা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। প্লিজ আপনারা তাদের সাহায্য করবেন। যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে।

এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের হাত ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, এ স্বপ্ন পূরণে আপনি আমাদের সাথে আছেন।

তিনি আরও বলেন, তাদেরকে দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন আপনি অবাক হবেন। আন্দোলনে তাদের দৃঢ়তা ও কঠোর মনোবল সম্পর্কেও জানান ড. ইউনূস।

উল্লেখ্য, সাধারণ পরিষদের অধিবেশন শেষে আগামী ২৭ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…