সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে নারী-পুরুষের দুটি লাশ উদ্ধার


নিউজ ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।উপজেলার কালিঘাট চা বাগান ও ডলুছড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবুল খায়ের(৩০)। সে মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে।পেশায় একজন অটোরিকশা চালক।

এদিকে সকালে উপজেলার ডলুছড়া এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। নারীর পরিচয় পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে ৩৫ বছর বয়স হবে নারীর।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, আজ সকালে চা বাগানের শ্রমিকেরা কালিঘাট চা বাগানের ১২নং সেকশনে কাজ করতে গেলে রক্তাক্ত অবস্থায় একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে চা বাগান থেকে পুলিশকে জানানো হয়। মৃতদেহের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে ডলুছড়ায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাফার জুনে এক লোক কাঠ কুড়াতে গিয়ে তীব্র দুর্গন্ধ পেয়ে সামনে এগিয়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘কালিঘাট চা বাগান ও ডলুছড়া থেকে পৃথক দুটি পুরুষ ও নারীর লাশ আমরা উদ্ধার করেছি৷ নারীর লাশটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা ধারনা করছি এটি দুই দিন আগে এখানে ফেলে রেখে গেছে। নারীর পরিচয় এখনো মেলেনি। মুখের চেহারা বুঝা যাচ্ছে না। আর পুরুষ লাশটি গতকাল রাতেই ফেলে রাখা হয়েছে। আমরা দুটি লাশ উদ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।ময়নাতদন্তের পর কিভাবে মৃত্যু হয়েছে সেটা জানা যাবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…