সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মতিউর রহমান


নিউজ ডেস্ক

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ যোগদান করেছেন।

বুধবার (১৬ অক্টোবর) মতিউর রহমান শেখ সিআইডিতে যোগদান করেন।দায়িত্বভার নেওয়ার পর সিআইডি অফিসারদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান (নৌ-পুলিশে বদলির আদেশপ্রাপ্ত), ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতিউর রহমান শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামের মৃত হাফিজ উদ্দিন ডাক্তারের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

এছাড়া ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।বিসিএস ১২তম ব্যাচের কর্মকর্তা মতিউর রহমান শেখ ১৯৯১ সালে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তিনি পুলিশ সুপার হিসেবে বগুড়া জেলায় দায়িত্ব পালন করেছেন।এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পূর্ব তিমুর ও লাইবেরিয়ায় শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের ৮ বছর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে দায়িত্ব পালন করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…