সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নির্যাতিত গৃহকর্মীকে দেখতে ঢামেকে মানবাধিকার কমিশন চেয়ারম্যান


নিউজ ডেস্ক

রাজধানী বসুন্ধরা একটি বাসায় নির্যাতনের শিকার গৃহকর্মী কল্পনার (১৩) চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ।

রোববার (২০ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের অবজারভেশনে কল্পনাকে দেখতে আসেন তিনি।

অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ জানান, কিশোরী গৃহকর্মীকে যেভাবে নির্যাতন করা হয়েছে, একজন সুস্থ মানুষ এভাবে নির্যাতন করতে পারেন না। দেশে প্রায় পাঁচ লাখের মতো শিশু রয়েছে যারা দেশের বিভিন্ন জায়গায় বা পরিবারে শ্রমিক হিসেবে কাজ করছে। আমরা শুনে আশ্চর্য হয়েছি, গত সাড়ে চার বছর যাবত এই শিশুটি নির্যাতিত হয়েছে। এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্যজনক। এই শিশুশ্রম বন্ধ করা উচিত বলে মনে করি। এ বিষয়ে আমরা একটা আইন প্রণয়নের খসড়া প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, নির্যাতিত শিশুটির বয়স মাত্র ১৩ বছর। যদিও চৌদ্দ বছর বয়সের আগে কোনো শিশুকে শ্রমিকের পেশায় নিয়োজিত করার আইন আমাদের দেশে নেই। আমাদের দেশে শুধু দারিদ্র্যতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। যারা এই ধরনের নিষ্ঠুর শিশু নির্যাতন করে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আমি ভাটারা থানার ওসির সঙ্গে কথা বলেছি। তিনি এরইমধ্যে শিশুর নির্যাতনের আইনে ওই গৃহকর্ত্রীকে গ্রেফতার করেছেন। নির্যাতিত শিশুটির চিকিৎসার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি।

মানবাধিকার কমিশন থেকেও এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, শিশুটির চিকিৎসার বিষয়ে যত পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার প্রয়োজন আমাদের হাসপাতালের পক্ষ থেকে সব ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে।

বর্তমানে এই শিশুটিকে বার্ন ইউনিটের অবজারভেশনে রাখা হয়েছে। আরও কয়েক ঘণ্টা পরে তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হতে পারে।নির্যাতনে শিকার কিশোরী জানান, আমাকে ঠিকমতো খাবার দেওয়া হতো না। সারা দিনে মাত্র একবেলা খাবার দিতো। সব সময় মারধর করতো। বাবা-মায়ের সঙ্গে যোগাযোগও করতে দেওয়া হতো না। তুচ্ছ কারণে নির্যাতন করতেন গৃহকর্ত্রী জিনাত জাহান।

ভাটারা থানার পুলিশ জানান, গত কয়েক বছর ধরেই এই কিশোরীকে নির্যাতন করেছেন জিনাত জাহান। অবশেষে শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…