সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বরিশালে নববধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫


নিউজ ডেস্ক

সামাজিকভাবে বিয়ে হলেও এখনও অনুষ্ঠান হয়নি। এরইমধ্যে নগরীর বিবির পুকুর পাড়ের একটি আবাসিক হোটেলে রাত্রী যাপন করে নববিবাহিত স্বামী-স্ত্রী। কিন্তু সেই রাত্রী যাপনই কাল হয়েছে নববধূর। স্বামীর সাথে রাত্রী যাপনের একটি ভিডিও প্রথমে ভাইরাল করে দেবার হুমকি ও পরে ডিলেট করে দেওয়ার আশ্বাস দিয়ে একটি বাসায় নিয়ে দলবদ্ধভাবে পালাক্রমে ধর্ষণ করা হয় নববধূকে।

এ ঘটনায় মামলা দায়েরের পর থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে। রোববার সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের উপণ্ডপুলিশ কমিশনার রুনা লায়লা। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বরিশালের এয়ারপোর্ট থানার রহমপুর এলাকার একটি ভাড়া বাসায় পালাক্রমে ধর্ষণের ঘটনাটি ঘটে।

নির্যাতিতা নববধূর বরাত দিয়ে পুলিশ জানায়, আবাসিক হোটেলের স্টাফ (হোটেল বয়) জাহিদ গৃহবধূকে খবর দিয়ে জানায় তার স্বামীর সাথে রাত্রী যাপনের একটি ভিডিও শাহীন হাওলাদার নামের এক যুবকের কাছে তিনি দেখেছেন। এখবর শুনে শনিবার রাতে হোটেলে ছুটে আসেন গৃহবধু। পরে শাহীন এসে জানায়, ভিডিও যে মোবাইলটিতে রাখা সেটি তিনি বাসায় রেখে এসেছেন। এরপর প্রথমে ভিডিও ভাইরাল করে দেবার কথা বলা হলেও একপর্যায়ে ভিডিওটি ডিলেট করতে বাসায় যাওয়ার কথা বলে শাহীন। পরে বাসায় যাওয়ার অজুহাতে নববধূকে বরিশাল নগরীর অদূরের রহমতপুর এলাকার একটি বাসায় নিয়ে যায় শাহীন। পরে সেখানে একটি রুমে আটকে নববধূকে পালাক্রমে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে সেখান থেকে কোনমতে ফিরে রোববার সকালে পুলিশকে খবর দেয় নির্যাতিতা নববধূ। এ ঘটনায় মামলা দায়েরের পর এয়ারপোর্ট থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে হোটেল বয় জাহিদ হোসেন ও শাহীন হাওলাদারসহ অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত শাহীন হাওলাদার, শাহ আলম, তাদের সহযোগি সবুজ হাওলাদার ও মিঠু চাপরাশির বাড়ি জেলার উজিরপুরে। আর হোটেল বয় জাহিদের বাড়ি বাকেরগঞ্জ উপজেলায়। দলবদ্ধ ধর্ষনের ঘটনায় পুলিশ দ্রুত অ্যাকশন নিয়েছে জানিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, যেকোন অপরাধে কোন অপরাধীকেই ছাড় দেওয়া হবেনা। গ্রেপ্তারকৃতদের রোববার শেষকার্যদিবসে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…